ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২০:২২:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

কলকাতায় সম্মাননা পাচ্ছেন সাবিনা 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার

দেশীয় সংগীতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পাচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত ‘বাংলা উৎসব’-এ তাকে এই সম্মাননা দেওয়া হবে। দুই বাংলার গানের শিল্পীদের অংশগ্রহণে আগামী ৪, ৫ ও ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজক বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার বন্ধন ব্যাংক।

 

বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, উৎসবে বিশেষভাবে সম্মাননা জানানো হবে বাংলাদেশের সাবিনা ইয়াসমিন এবং ভারতের আরতি মুখোপাধ্যায়কে। উৎসবে দুই দেশের বিভিন্ন ঘরানার শিল্পীরা গান পরিবেশন করবেন।

 

বাংলাদেশ থেকে উৎসবে অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বুলবুল ইসলাম, শ্যামা রহমান, চন্দনা মজুমদার, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদারসহ অনেকে।

 

অন্যদিকে ভারত থেকে অংশ নেবেন শুভমিতা, নচিকেতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তীসহ অনেকে। উৎসবের প্রথমদিনেই গুণী এই দুই শিল্পীকে সম্মাননা জানানো হবে।